Nabadhara
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার লেবানন থেকে দেশে ফিরবেন ৪০ জন

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল (৩ ডি‌সেম্বর) মঙ্গলবার ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌বেন। তারা বৈরুত থেকে দুবাই হয়ে বিমান‌যো‌গে ঢাকায় ফিরবেন।

‌লেবান‌নের স্থানীয় সময় রোববার রা‌তে এই তথ‌্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, আগামী ৩ ডিসেম্বর ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা করবে। তারা ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকা‌লে ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌বেন। বাংলা‌দেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উ‌ড়োজাহাজ হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ, গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রে। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছে ৬৯৭ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।