Nabadhara
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কনস্টেবল শাওন হোসেন (২৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত শাওন হোসেন কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে। তিনি বরিশাল রেঞ্জে কর্মরর্ত তবে ছুটিতে নিজ বাড়িতে আসেন তিনি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ডিসেম্বর) বিকালের দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের দেলোয়ার ফকিরের সঙ্গে একই গ্রামের পুলিশ কনস্টেবল শাওন হোসেনের দীর্ঘদিন ধরে জমি ও ঘরবাড়ি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার বিকালে একই গ্রামের মফিজ ফকিরের নেতৃত্বে ১০/১২জন রাম দা, ছ্যান দা, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত শাওন হোসেনের বাড়িতে হামলা চালান। এ সময় দুর্বৃত্তরা পুলিশ কনস্টেবল শাওন হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

 

পরে এলাকাবাসী শাওনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।