Nabadhara
ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৬তম জন্মদিন আজ

নবধারা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৬তম জন্মদিন আজ  বুধবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শেখ মনির পিতা শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর চার প্রধান সংগঠকদের একজন।  ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকে ও তার স্ত্রী বেগম আরজু মনিসহ নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক ছিলেন।

বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম যুব সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা নব কুমার ইনিস্টিটিউট থেকে মাধ্যমিক পাস, জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

শেখ ফজলুল হক মনি রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি ‘অবাঞ্ছিতা’ উপন্যাসের লেখক এবং দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস ও সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।