Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় খাল থেকে বৃদ্ধের মরাদেহ উদ্ধার 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাল থেকে সতীশ রায় (৭৫) নামের এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় রামশীলের শৈলদাহ খাল থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলদাহ গ্রামের নিহত সতীশ রায় গতকাল সোমবার সকালে ধানের বীজতলা তৈরী করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সময় পাশ্ববর্তী বাড়ির প্রকাশ সরকার ও রমেন সরকার মাছ ধরার উদ্দেশ্যে খালে গিয়ে নিহত সতীশ রায়কে তার নৌকার পাশেই ভেসে থাকতে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।
নিহত সতীশ রায় রামশীল ইউনিয়নে শৈলদাহ গ্রামের মৃত প্রভাত রায়ের ছেলে ও ১ ছেলে, ৪ মেয়ের জনক।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, শৈলদাহ খালে বৃদ্ধের মরাদেহ ভেসে উঠেছে এমন খবর শুনে কোটালীপাড়া থানা পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে। নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।