Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

নবধারা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মরু আবহাওয়ার সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)। শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, আজ শনি কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে সৌদিতে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূণ্যের নিচে মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।  

এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি সংবাদিকদের জানিয়েছেন, আজ শনিবার থেকে সৌদির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এই বাতাসের ধাক্কায় এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন মাইনস ৩ ডিগ্রিতে নামতে পারে।

সোম ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবহা শুরু হবে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধে থাকবে। শীতল কনকনকে ঝড়ো হাওয়ার প্রভাবে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা বলেও উল্লেখ করা হয়েছে এনসিএমের পূর্বাভাসে।

শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকারের এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।