Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি

“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে “একটি ফুটবল, একটি পৃথিবী” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে “গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

 

প্রীতি ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব বনাম ফরিদপুরের খলিলপুর ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় খলিলপুর ফুটবল একাদশ ৬-৪ গোলে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, দৌলতদিয়া সোনালী অতীত ক্লাবের সভাপতি সুলতান ফকির, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, সাধারণ সম্পাদক রুহুল আমীন, ক্রীড়া সম্পাদক বাবর আলী, সদস্য মুক্তার মোল্লা, রমজান প্রামানিক, মোহাম্মদ রাহাত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।