Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরের পৌরসভার গোলাবাড়িয়া গ্রামের বরইতলা-টেংরাখোলা সড়ক সংলগ্ন ব্যাবসায়ীর দুতলা বাড়ি দুর্র্ধষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) ভোর রাত চারটার দিকে ওই গ্রামের এর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। রইজউদ্দিন শেখ গঞ্জর ১৮ বছর সিঙ্গাপুরে প্রবাসী হিসাবে প্রবাস জিবন শেষে এখন উপজেলার লোহাচুড়া বাজারে এক জন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী।

 

রইজউদ্দিন শেখ গঞ্জর পরিবার সূত্রে জানা গেছে, ১০-১২ জনের এক দল ডাকাত গতকাল সোমবার ভোর রাত চারটার দিকে দোতলা ভবনের নিচ তলার জানালার গ্রিল কেটে রুমে থাকা মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে দোরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

দোতলায় প্রবেশ করে প্রথমে আমাকে ও শিশু সন্তান রায়হান (৪) সহ আমার পরিবারের সকলকে  অস্ত্রের মুখে জিম্মি করে। আলমারির চাবি চায়। চাবি দিতে দেরি করায় মারপিট করে। পরে আমি পরিবার ও শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে আলমারির চাবি দেই। পরে  আলমারিতে থাকা সাড়ে চার ভরি বিভিন্ন স্বর্ণালংকার, প্রায় নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও পরিবারের সদস্যদের দামি দামি থ্রি পিস এবং সাড়ি কাপড় নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

 

এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, আমিসহ সহকারী পুলিশ সুপার ও মুকসুদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান স্যার ঘটনাস্থল পরিদর্শন করছি, এট চুরি না ডাকাতি পরে জানান যাবে। ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।