Nabadhara
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয় থেকেই পাসপোর্ট করতে পারবেন সাংবাদিকরা

নবধারা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট সেবা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পাসপোর্ট সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানে অবস্থিত বিআরটিএ অফিস থেকে ব্যক্তিগত গাড়ির ফিটনেস সংক্রান্ত সেবা দেওয়ার ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।