Nabadhara
ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্টীয় মর্যাদায় দাফন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

বুধবার সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। পরে পুলিশের একটি চৌকস দল নিয়ে নির্বাহী  ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করেন। পরে পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনের জানাযা নামাজ শেষে তাকে মুনশুরপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তিনি তুমলিয়া ইউনিয়নের সানাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

 

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখেন গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভোগ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।