Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ফুটপাত দখল করে দোকান, গুনতে হলো জরিমানা

আকাশ তাফালী,নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

আকাশ তাফালী,নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়ায় পাটগাতি বাস স্ট্যান্ডে দীর্ঘ দিন ধরে ফুটপাতের জায়গা দখল করে দোকান পরিচালনা করে আসছিল দোকানিরা। ফুটপাতের জায়গা দখল করে পথচারী চলাচলে বিঘ্ন না ঘটাতে বারবার টুঙ্গিপাড়া পৌর সভার পক্ষ থেকে বলা হলেও, বিষয়টি আমলে নেননি তারা।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) পাটগাতি বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করে,অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ৪টি দোকান মালিককে ১ হাজার ৩শত টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনুল হক।

 

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, টুঙ্গিপাড়া পৌরসভার ভিতর সরকারি জায়গা দখল করে ব্যবসা-বাণিজ্য করা যাবে না। আজকে প্রথম এসে ওয়ার্নিং দিয়ে গেলাম যদি আগামীকাল এখানে ফুটপাতে ব্যবসা করা হয় তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় তিনি আরো বলেন, সরকার অনেক টাকা খরচ করে পৌর বাস টার্মিনাল তৈরি করে দিয়েছে সেখানে ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন। বিনিময়ে কোন টাকা পরিশোধ করতে হবে না পৌরসভা কর্তৃপক্ষকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।