Nabadhara
ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভূত,অর্ধকোটি টাকার ক্ষতি

কোটালীপাড়া  প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছ। এতে ২ টি ভাঙ্গারির দোকান ও ১ টি তেলের গোডাউন  ভস্মিভূত হয়েছে।
 গত রবিবার দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
 এ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী লেবু শেখ বলেন, রাত ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘরের জানালা খুলে বাহিরে তাকিয়ে দেখি গনেশ সাহার তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তাপে বিকট শব্দে তেলের ব্যারেল ফেটে দ্রæত আগুন ছড়িয়ে পড়ছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত ঘটনস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীদের ১ ঘন্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রনে আসে। ততোক্ষনে সোহেল শেখে ২ টি ভাঙ্গারির দোকান ও গনেশ সাহার ১ টি তেলের গোডাউনসম্পূর্ণরুপে পুড়ে যায়।
কোটালীপাড়া ফায়ার স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৪ টার দিকে ঘাঘর বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই। স্থানীয়দের সহযোগিতায় ১ ঘন্টার মধ্যে আগুন নিভাতে সক্ষম হই। অগ্নিকান্ডের সূত্রপাত তাৎক্ষনিকভাবে বলা যাচ্ছে না।
আগুনে পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ী সোহেল শেখ বলেন, আমার প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে অগ্নিকান্ডে দোকান ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।