Nabadhara
ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওমানে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী যুবক নিহত

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি 
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি 

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক যুবক নিহতের সংবাদ পাওয়া গেছে। নিহত যুবকের নাম জসিম আহমেদ ইমন(৩৫)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলনা গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র।

 

পরিবার সূত্রে জানাযায়, জসিম আহমেদ ইমন জীবিকার তাগিদে প্রায় সাত বছর যাবত প্রবাসে অবস্থান করছেন। তিনি সেখানে গাড়ি চালানোর কাজ করতেন।

 

রবিবার(২৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে ওমানের সালাসাহ সানুথ রোডে পাহাড়ে প্রাইভেট কার চালিয়ে পাহাড়ে উঠার সময় কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে নিচের রাস্তায় পাড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বেলনার গ্রামের বাড়িতে হাজারো লোকের সমাগমসহ চলছে শোকের মাতম। ওমানে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে তার মরদেহ দেশে আনা হবে। মৃত্যুকালে সে বাবা-মা, দুই বোন, এক ভাই, স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।