Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে রাতে ঘুরে ঘুরে দুস্হ্যদের মাঝে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন কম্বল বিতরন 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ডিসেম্বর ৩১, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। শীতে প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছেন দুঃস্থ্য লোকজন।

 

এমতাবস্থায় শীতের তীব্রতা উপেক্ষা করে রাতের অন্ধকারে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন স্বেচ্ছাসেবী সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৌদিআরব প্রবাসী মোহাম্মদ হোসাইন নিজে একদল স্বেচ্ছাসেবককে নিয়ে এ কাজটি করছেন।

 

সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে গত তিনদিন ধরে তারা সন্ধ্যার পর হতে উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রাম, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফেরিঘাট সহ বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছেন।

 

এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, সাজেন হোসেন সাচ্ছু, সজিব শাহরিয়ার, ইব্রাহীম মাহমুদ, জামিল হোসেন,ইলিয়াস হোসেন, আসাদুল মিতাম, মিজানুর রহমান পার্থ, মুসাব্বির মৃধা প্রমুখ।

 

এসময় মোহাম্মদ হোসাইন বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাতের বেলায় আমার সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপজেলার বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে শীত নিবারনে কম্বল দিয়ে চলেছেন । শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে। গত তিনদিনে তিন শতাধিক কম্বল বিতরন করা হয়েছে বলে তিনি জানান।

 

এ সময় তিনি আরো বলেন, বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তাহলে দরিদ্র জনগণকে শীতের কষ্ট ভোগ করা লাগত না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।