Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসাবে যোগদান করেছেন ডা. সৈয়দা তাসনভা।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে

নবাগত কর্মকর্তার যোগদান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফ ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. প্রদীপ কান্তি পাল, মেডিকেল অফিসার ডা. মো. রবিউল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, এমটিইপিআই মো. রফিকুল ইসলাম, জেলা হেল্থ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক লিপি আক্তার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।

 

জানা গেছে , ডা. সৈয়দা তাসনভা এর আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে কর্মরত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।