Nabadhara
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম শেখ, রাজবাড়ী (গোয়ালন্দ)প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, রাজবাড়ী (গোয়ালন্দ)প্রতিনিধি

১ জানুয়ারি জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বেলা ১২টার দিকে জেলা জাতীয় পার্টির আয়োজনে- দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাছ আলী বাবু,জাতীয় পার্টির সহ- সভাপতি বাবু রতন সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক মো: আজিজুল ইসলাম মন্টু,জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌর শাখার সভাপতি

বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান চাঁদ, সদর উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান,জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ সোলায়মান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো: সিদ্দিকুর রহমান,গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক

মো: মজিবর রহমান প্রমুখ।

 

এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির রাজবাড়ী পৌরসভার সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল মান্নান।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, জাতীয়পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে রাজবাড়ী জেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে হয়ে এগিয়ে যাচ্ছে। সেই সাথে সামনের নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি রাজবাড়ীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে আরো শক্তিশালী করে গড়ে তুলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।