Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে রুকু শেখ হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল অফিস

নড়াইলের নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামে রুকু শেখ হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫০)নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড,অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী কুদ্দুস ফকির নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত পরান ফকিরের ছেলে। রায় ঘোষনা কালে কুদ্দুস ফকির আদালতে উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণ সুত্রে জানা যায়, নড়াগাতী থানার চোরাখালি গ্রামের রুকু শেখের বোন চায়না বেগমের সঙ্গে ত্রিশ বছর আগে বিয়ে হয় একই গ্রামের কুদ্দুস ফকিরের।

 

বিয়ের পর থেকে চায়না বেগম কে নির্যাতন করতেন কুদ্দুস ফকির। ২০১৮ সালের দিকে সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসে চায়না বেগম। ২০২১ সালের শেষের দিকে চায়না বেগম কে আবার সংসারে ফেরত নিতে চান কুদ্দুস ফকির। একই বছর ৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় চায়না বেগম এর ভাই রুকু শেখ। তখন রুকু শেখের কাছে চায়না বেগম কে ফেরত পাঠানোর কথা বলেন কুদ্দুস ফকির। এসময় দ’ুজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে কুদ্দুস ফকির লোহার শাবল দিয়ে রুকু শেখের মাথায় আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মানোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের স্বাক্ষী গ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এই রায় ঘোষনা করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এ্যাভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।