Nabadhara
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে জাতীয়তাবাদী কৃষক দল খানখানাপুর ইউনিয়ন শাখার আয়োজনে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলার ৪২ টি ইউনিয়নে

পর্যায়ক্রমে এ ধরনের সমাবেশ আয়োজন করা হবে কৃষকদল নেতৃবৃন্দ জানান।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।

 

বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল (অবঃ) এস.এম ফয়সাল, রাজবাড়ী জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মোঃ আসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান এবং সহ-সম্পাদক মোঃ আবুল হাসান মিয়া।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

 

জেলা কৃষকদলের আহবায়ক মো. আইউবুর রহমান আয়ুবের সভাপতিত্বে এবং জেলা কৃষকদলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সমাবেশে বক্তারা কৃষকদের সমস্যা, কৃষি উন্নয়ন, এবং কৃষকদের জন্য সরকারি সহায়তার বিষয়ে আলোচনা করেন। সেইসাথে কৃষক সমাজের উন্নয়নে কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ধরনের সমাবেশ কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত হওয়ার প্রেরণা দেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।