Nabadhara
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ডের রহস্য উন্মোচন,৫ আসামি গ্রেফতার 

নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামে মাটি চাপা দেওয়া ভ্যান চালক তামিম আহম্মেদ খাঁন (১৬) হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

এ ঘটনায় ৫ জনসহ অজ্ঞাত আরো কয়েক জন কে আসামী করে তামিমের পিতা রুবেল খাঁন বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।(মামলা নং৪ তারিখ ৫/১/২৫) ।

 

পুলিশ রবিরার (৫জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ী গ্রামের আমিরুল হোসেন ও খবির মোল্যা এবং লোহাগড়া থানার নাওরা গ্রামের সরোয়ার মোল্যা ,সলেমান শেখ ও ইসমাইল মোল্যাকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য নিহত ভ্যান চালক তামিম আহম্মেদ খাঁন নড়াইল সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে। গত ৩ জানুয়ারি বিকালে সে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নিহতের চাচা মমিন খান জানায়, তামিম আমিরুল কে ভ্যানে নিয়ে যেতে দেখেছে। পরে স্বজনরা আমিরুল কে আটক করে ঘটনাটি পুলিশ কে জানায়। রবিবার সকালে নড়াইল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিরুল হত্যাকান্ডের কথা স্বীকার করে । আমিরুরের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের আইয়ুব হোসেনের বাড়ীর উত্তর পার্শ্বে ঝোপঝাড়ের মধ্যে মাটিচাপা দিয়া মরদেহ উদ্ধার করে। আমিরুল আরো জানায় ভ্যান চুরির উদ্যেশে তামিম কে হত্যা করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটককৃত আসামী আমিরুল বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। পরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।