মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তারণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক দত্ত,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী মো: শফিউল আজম,উপজেলা মাধ্যমিক অফিসার মো: সিদ্দিক নুর আলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

