Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বিশ্বাস।

 

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়ংর যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, জেলা কৃষকদলের যুগ্ম আহাবায়ক শামছুর রহমান, মীর ফজলে এলাহী শিমুল, আসাদুজ্জামান মোল্লা, জেএস মাসুদুর রহমান, ঢাকা দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়ক রেন্টু মিয়াসহ অন্যান্যরা।

 

সমাবেশে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, কৃষকের কষ্টের টাকা মেরে হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছে। কৃষকরা ন্যায্য মূল্যে তাদের সার কিনতে পারেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষক ন্যায্য মূল্যে তাদের সার কিনতে পারবে। কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।