Nabadhara
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বশেমুবিপ্রবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান

বশেমুরবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়
জানুয়ারি ১২, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বশেমুরবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়

দীর্ঘদিনের নানা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার গোপালগঞ্জ জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের উপস্থিতিতে  সহকারী পরিচালক বিজন কুমার রায় ও সোহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনাকালে দুদকের সংশ্লিষ্ট দল সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও নানা প্রশ্নবিদ্ধ নির্মাণাধীন স্থাপনায় পরিদর্শন করে। এ সময়ে, তারা বশেমুরবিপ্রবির সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা, পরিকল্পনা দপ্তরের প্রধান তুহিন মাহমুদসহ চারজনের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, ভর্তি বাণিজ্য, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগের সত্যতা খুঁজে পান। এছাড়াও কাজ শেষ করার আগে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ বন্ধ ,প্রধান ফটক নির্মাণে বিলম্ব, কেন্দ্রীয় পাঠাগারের বই ক্রয়ে  অনিয়ম, নিম্ন মানের কাগজে বিশ্ববিদ্যালয়ের সনদ সরবারাহ ও লাইব্রেরি থেকে কর্মকর্তা- কর্মচারী সিন্ডিকেটের যোগসাজশে ৪৯ কম্পিউটার চুরির বিষয়ে প্রাথমিক  সত্যতা খুঁজে পায় জেলা দুদকের এই টিম।

 

এ বিষয়ে জেলা দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা – কর্মচারী সিন্ডিকেটের মাধ্যমে নানা দুর্নীতি ও অনিয়ম চলে আসছে।  আমরা এসব অনিয়ম ও দুর্নীতির রিপোর্ট কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করব। পরে  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।