Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারী) দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী উম্মে সালমা।

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: বাহাউদ্দিন শেখ। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদাৎ হোসেন মোল্লা ও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ফাহমিদা জান্নাত। মেলায় অংশগ্রহন করেন মুকসুদপুর সরকারী কলেজ, জলিরপাড় বঙ্গরত্ম মহাবিদ্যালয়, সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইল্ট বালক উচ্চ বিদ্যালয়, কহলদিয়া উচ্চ বিদ্যালয়, উজানী বি. ইউ. কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও আছিয়া উচ্চ বিদ্যালয়।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিজয়ীদের পুরস্কার প্রদান সহ মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মুকসুদপুর পৌরসভার ৩৫০ জন শীতার্ত দরিদ্র মানুঝে কম্বল ও ১৫০ শিক্ষার্থীর মাঝে হাইজিন কিডস বিতরণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।