Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে গৃহবধূকে হ*ত্যা:গ্রেপ্তার ২

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূ আফরিন আকতার বৃষ্টি (২২) কে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

 

রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার আনোলিয়া এলাকা থেকে র‍্যাব-৫ ও থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলো, নিহত গৃহবধূর শশুর আব্দুল জলিল (৫০) ও ননদ শ্যামলী আক্তার (২৮)।

 

পুলিশ জানায়, ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় আনোলিয়া গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর আলীর সাথে। বিয়ের পর থেকে গৃহবধূ আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর প্রায় নির্যাতন করতেন। এরই জেরে গত শুক্রবার আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয়। পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এঘটনায় থানায় মামলা দায়েরের পর র‍্যাব-৫ ও থানা পুলিশের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গৃহবধুকে নির্যাতন করে হত্যাকান্ডের ঘটনায় যৌথ অভিযানে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।