Nabadhara
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জমিজমার বিরোধে ভাতিজাকে অপহরন ও মারধরের অভিযোগ চাচার বিরুদ্ধে

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 

রাজবাড়ীর গোয়ালন্দে জমিজমা নিয়ে বিরোধের জেরে  লাল মিয়া (৫৫) নামে এক ব্যাক্তিকে অপহরন করে নিয়ে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে তার চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

 

আহত লালমিয়া গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী দুদুখান পাড়ার আব্দুল খালেকের ছেলে।

 

সোমবার বেলা সারে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে উপজেলার উজানচর ইউনিয়নের দূর্গম চর কুন্ঠাদিয়ায় ।

 

আহত লালমিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা গেছে, সোমবার সকালে লালমিয়া তার ভাগিনা সাইফুল মোল্লাকে সাথে নিয়ে উজানচর ইউনিয়নের মজলিশপুর মৌজার পূর্ব পাড় কুন্ঠাদিয়া চরে ফসল ও লাকড়ী সংগ্রহ করার জন্য যান।

 

এ সময় পূর্ব থেকে  জমি সংক্রান্ত বিরোধের জেরে পার্শ্ববর্তী ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নের বাসিন্দা,  তার চাচা  হারুন শেখ, চাচাতো ভাই নাজমুল শেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে লালমিয়াকে জোরপূর্বক অপহরণ করে নর্থ চ্যানেল ইউনিয়নের ধুলার চর নামক স্থানে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। এ সময় তাকে লাঠি সোটা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

লালমিয়ার ভাগনে সাইফুল শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে এসে এলাকায় খবর জানালে স্থানীয় লোকজন ও গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

 

পরে স্হানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর  সহযোগিতায় তাকে  উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।