Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরুজ্জামান সভাপতি মোক্তার সাধারন সম্পাদক চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
মার্চ ১৮, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চিতলমারী উপজেলা শাখার সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতি পদে দোয়াত কলম প্রতীক নিয়ে মোঃ মনিরুজ্জামান খান ২২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাতা প্রতীকের মোহাম্মদ মোতালেব শেখ পেয়েছেন ২১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকে মোক্তার সরদার ২৮২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের মোঃ আউলিয়া শেখ পেয়েছেন ১৩৮ ভোট।

 

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে রফিকুল শেখ ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাছ প্রতীকের কামরুল তালুকদার ১২৯ ভোট পেয়েছেন। নির্বাচনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন ভোটার তাঁদের ভোট প্রয়োগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।