Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ যুবক গ্রেফতার, ধারা’লো চা’কু ও মোটর সাইকেল উদ্ধার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৮, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী পল্লী সংলগ্ন  পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে সোমবার দিনগত রাত সোয়া ১১ টার দিকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীরা হলো রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকার মুসলেম সরদারের ছেলে আকাশ সরদার (১৯), একই উপজেলার বড়চর বেনীনগর এলাকার ইউনুচ সরদারের ছেলে মিনহাজুল সরদার (২০) এবং চর নারায়নপুর এলাকার আজাহার মাষ্টারের ছেলে মো: আতাহার (২৬)।

 

এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ধারালো চাকু ও একটি নীল রংয়ের GIXXER SUZUKI ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া তিন যুবক ডাকাতি সংঘটনের জন্য পোড়াভিটা এলাকায় অপেক্ষা করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ /৪০২ ধারায় একটি মামলা রেকর্ড করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।