Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২১, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২১ মার্চ) বিকালে বাগেরহাট শহরের জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাদিউজ্জামান হিরোর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন,জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক,জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান শান্ত, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এম হেদায়েত হুসাইন লিটন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ প্রমূখ।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপ মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় এবং বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রউফুল ইসলাম ঝন্টুসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি এম এ সালাম বলেন, অনাচার, হিংসা-বিদ্বেষ,হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।