Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে গণ’হ’ত্যা ও ভারতে মুসলিম নীপিড়নের প্রতিবাদে চিতলমারীতে বি’ক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
মার্চ ২১, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নীপিড়নের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ চিতলমারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

 

শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াই টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা মোড়ে এসে শেষ হয়।

 

এ সময় বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সহ-সেক্রেটারী মাওলানা গাজী আনিচুরর রহমান, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি, চিতলমারী ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ইসলামী শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, খেলাফত মজলিস চিতলমারী শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম হেলালী ও চিতলমারী আলিয়া মাদ্রসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমূখ।

 

বিক্ষোভ মিছিল ও পথ সভায় জুম্মার নামাজ শেষে বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।