Nabadhara
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী কে ধ’র্ষ’ণের চেষ্টায় আটক-১

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
মার্চ ২২, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যান চালক কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

শুক্রবার (২১মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এঘটনা ঘটেছে। আটক ভ্যান চালক উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জসিম মোল্যা ভ্যান চালিয়ে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে যায়। পরে একটি বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে গিয়ে ১৩ বয়সী প্রতিবন্ধী কিশোরী কে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশ-পাশের লোকজন কে জানালে তারা ভ্যান চালক জসিম কে আটক করে। পরে লোহাগড়া থানা পুলিশ কে সংবাদ দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান শনিবার(২২মার্চ) সকালে বলেন,ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের একজন ভ্যানচালক কে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।