Nabadhara
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ শাখার ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনায় দোয়া ইফতার মাহফিল ও পরিচিতি সভা করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা।

 

২২ মার্চ বিকেলে শহরের অভিজাত হোটেল বে লীফ এ ইফতার দোয়া ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি প্রকৌশলী মোঃ আবেদুর রহমান।

 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আহবায়ক শেখ রাসেলুর রহমান রাসেল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাসুম মাহামুদ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী সৈয়দ সাহাবুদ্দিন মল্লিক সাবু,খুলনা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ শাহিন উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মারুফুজ্জামান রনি,নবনির্বাচিত বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব কাজী মাহমুদ কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা এসময়ে দেশে যাতে নতুন করে আওয়ামী ফ্যাসিষ্টরা পুনর্বাসিত না হতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। পরিচিতি সভা শেষে দোয়া মাহফিলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।