Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল

নওগাঁ প্রতিনিধি
মে ২৭, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় চারটি সাংবাদিক সংগঠনের যৌথ আয়োজনে মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বুধবার নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় এই ম্যাচের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ।

 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের।

 

মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আব্দুর রউফ পাভেল বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ম্যাচ শেষে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রীতিভোজের আয়োজন রয়েছে। এই আয়োজনে চারটি সাংবাদিক সংগঠনের গণমাধ্যম কর্মীরা অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।