Nabadhara
ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় সড়ক দু’র্ঘটনায় ট্র’লির চালক নিহত

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি 
মে ২৮, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমন শেখ (৩২) নামের এক ট্রলির চালক নিহত হয়েছেন।

 

আজ বুধবার (২৮মে) ভোরে কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহার মার্কেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত লিমন শেখ উপজেলার পিঞ্জুরি গ্রামের হাসেম শেখের ছেলে ও মালামাল বহনকারী ট্রলির চালক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্র জানা গেছে, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়া ফিরছিলেন লিমন। এসময় কোটালীপাড়া-রাজৈর সড়কের মনোহার মার্কেট সংলগ্ন মোড়ে পৌঁছালে দ্রুতগামী বালু পরিবহনকারী ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির চালক নিচে চাপা পড়ে, চালক লিমন শেখ গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত চালক লিমনকে উদ্ধার করে কোটালীপাড়ার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।