Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

 

বুধবার (২৮ মে) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হীরুগ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বুধবার ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন, পুষ্টি কমিটির সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসমিন আক্তার।

 

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ্তি সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজদেব মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি কিবরিয়া মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।