Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ভ্যানের চাকায় ও’ড়না পেঁ’চিয়ে গৃহবধূর মৃত্যু

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আনোয়ারা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) বেলা ১১টায় উপজেলার লোহারবো এলাকার লোহারবো মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম লোহারবো গ্রামের মোজেল মুন্সীর স্ত্রী।

 

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকার বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে লোহারবো গ্রামের স্বামীর বাড়িতে যাচ্ছিল। ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌঁছালে আনোয়ারা বেগমের গলায় থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেঁচিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

 

আনোয়ারা মৃত্যুকালে দেড় বছরের একটি ছেলে সন্তান রেখে যান।

 

মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।