Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন

গোপালগঞ্জ প্রতিনিধি 
মে ৩০, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

শুক্রবার (৩০ মে, ২০২৫) দুপুর আড়াইটায় জেলা বিএনপি’র কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনসমূহ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, পৌর বিএনপি’র সভাপতি শেখ হাসিবুর রহমান (হাসিব), সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য-সচিব মাহামুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সাবেক জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাজীব বিশ্বাস, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের গোপালগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মো. শেখ হাফিজুর রহমান এবং সদস্য-সচিব শেখ মিলন হোসেন।

 

এর আগে, সকাল ১১টায় জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও, সাবেক জেলা বিএনপি’র সভাপতি এম এইচ খান মন্জু ও সিরাজুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজ নিজ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

পরে, বেলা ৪টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং সমাজের দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।