Nabadhara
ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে চোখের আলোয় আলোকিত হলো আশার সঞ্চার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ২২, ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ফ্রি চক্ষু শিক্ষা শিবির। আজ ২১/৬/২৫ তারিখ রবিবার, বাইপাস সড়কের মাছিমপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন সংলগ্ন ভবনে আয়োজনটি পরিচালনা করেছেন মোহাম্মদ জহিরুল হক, চেয়ারম্যান, মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশন।

 

 

বরিশালের ঐতিহ্যবাহী ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায়, পিরোজপুরে প্রায় তিন শতাধিক রোগীর চোখের পরীক্ষা ও পাওয়ার নির্ণয় করা হয়েছে বিনামূল্যে। এই শিবিরে উপস্থিত রোগীদের মধ্যে ৬৪ জন ছানি পড়া রোগিকে প্রতিষ্ঠান নিজ খরচে বরিশালে অপারেশনের জন্য পাঠানো হয়, যেখানে তাদের সকল চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ ফ্রি প্রদান করা হবে।

 

 

ফ্রি চক্ষু শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ – ইসহাক আলী খান, রেদওয়ানুল হক, মোস্তাক আহমেদ এবং সাইদুল্লাহ ইরফান।

 

 

চেয়ারম্যান মোঃ জহিরুল হক বলেন, “আমরা জেলার সকল জনপদের জন্য এই সেবা উন্মুক্ত রেখেছি। পিরোজপুরের বিভিন্ন উপজেলায় সকল ধর্মের মানুষ আমাদের এই সেবা গ্রহণ করতে এসেছেন। বরিশাল পরিচালন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, যারা তাদের পরিশ্রমে পিরোজপুরবাসিকে এই সেবা দেয়ার কাজে এগিয়ে এসেছেন।”

 

 

তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, ” ইনশাআল্লাহ, আগামীতে পিরোজপুরের প্রতিটি উপজেলায় আরও চক্ষু ক্যাম্প পরিচালনার চিন্তা রয়েছে।”

 

সেবা নিতে আশা চক্ষু রোগী ইসতিয়াক হোসেন বলেন, “পিরোজপুরবাসী এই নান্দনিক সেবা পেয়ে খুশি। আমাদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ আরও বৃদ্ধি পেয়ে প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তারা।”

 

এই কার্যক্রম সত্যিই নতুন আশার আলো এনে দিয়েছে, যা পিরোজপুরের মানুষের জীবনকে আরো উজ্জ্বল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।