Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
জুন ২৪, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে এ কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান প্রমুখ।

 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত চালু থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিনা খরচে আইনী সেবা পাচ্ছেন। এই আদালতে তিন লাখ টাকা মূল্যমানের বিরোধ নিস্পত্তি সম্ভব পর হচ্ছে। গ্রাম্য সালিশ কোন আইনী কাঠামো নয়। গ্রাম আদালতের রায় আইনী কাঠামোতে স্বীকৃতি পায়। সমাজের সুবিধা বঞ্চিত,অসহায় ও দুস্থ নারী-পুরুষ কোন আইনজীবী নিয়োগ ছাড়াই নিজে গ্রাম আদালতে মামলা দায়েরের মাধ্যমে নায্য বিচার পেতে পারেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, জেলার তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালত চালু রয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত জেলার ৩৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট ৯২১টি মামলা দায়ের এবং ৮৮৮টি মামলা নিস্পত্তি হয়েছে। জমির মূল্যমানসহ টাকা আদায় হয়েছে এককোটি দুই লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।