Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক থেকে ব্যবসায়ীর মর’দেহ উদ্ধার: এলাকাজুড়ে শোকের ছায়া

নওগাঁ প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে সড়কের উপর থেকে শাহাদাত হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের ধানতাড়া মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত শাহাদাত হোসেন উপজেলার ফতেপুর গ্রামের মো. খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজার বাসস্ট্যান্ডের সামনে মোবাইল এক্সেসরিজের দোকান পরিচালনা করতেন।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পাশে একটি অটোরিকশার ভাঙা যন্ত্রাংশও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

 

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।