Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে বেনাপোল কাস্টমস, দাবি চেয়ারম্যান অপসারণ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৪, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণসহ ৫ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কলমবিরতিতে রয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালিত হচ্ছে।

 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা কর্মবিরতিতে কাস্টমস বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। এর আগে, সোমবার প্রথম দিনের কর্মসূচিতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি পালিত হয়।

 

আন্দোলনকারীরা জানান, এনবিআরকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান নিয়েছেন।

 

তবে কর্মবিরতির মধ্যেও স্থলবন্দর কার্যক্রমে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য লোড-আনলোড এবং আন্তর্জাতিক যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক মোঃ মামুন কবীর তরফদার।

 

প্রসঙ্গত, গত ১২ মে সরকার এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে ‘রাজস্ব প্রশাসন (কাস্টমস ও ভ্যাট) এবং আয়কর বিভাগ’ গঠন করে একটি অধ্যাদেশ জারি করে। এতে কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গঠন করে আন্দোলনে নামে।

 

প্রথম দফার কর্মসূচি ২৬ মে পর্যন্ত চলার কথা থাকলেও অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল। কিন্তু দাবির বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে ফিরে গেছে পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।