Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ফুটবল খেলতে গিয়ে এক শিক্ষার্থীর আ’কস্মিক মৃ’ত্যু

যশোর প্রতিনিধি
জুন ২৪, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার হামিদপুর আল হেরা কলেজ মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মুস্তাকিম (১৭) নামে এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি তালবাড়িয়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মুস্তাকিমের পিতা ইয়াকুব আলী একজন স্থানীয় ইজিবাইক চালক।

 

মুস্তাকিমের পিতা ইয়াকুব আলী জানান, পড়াশোনার পাশাপাশি মুস্তাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। পড়ালেখা আর কর্মজীবনের মাঝে ছুটির বিকেল কাটাতে খেলাধুলাই ছিল তার অন্যতম প্রিয় সময়। এদিন বিকেলে বন্ধুদের সঙ্গে হামিদপুর আল হেরা কলেজ মাঠে ফুটবল খেলতে নেমে খেলার মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম জানান, মুস্তাকিম তার কলেজের একাদশের শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, শিক্ষক, বন্ধু এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। সবাই এই অকাল মৃত্যুতে হতবাক ও শোকাহত। মুস্তাকিমের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবেশ হয়ে ওঠে আরও ভারী। গ্রামের মানুষের ভিড়ে কান্না আর স্তব্ধতার আবহে ভরে ওঠে চারপাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।