Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিজিবির অভিযানে মা দক ও চো’রাচালান পণ্য জব্দ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৪, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৪ জুন) দিনভর পরিচালিত অভিযানে ৪৯ বিজিবির আওতাধীন ঘিবা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানকালে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৬৮ হাজার টাকা।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে বিজিবি মাদক ও চোরাচালান দমনে সাফল্য অর্জন করছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।