Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে কর ফাঁকি দেওয়ায় চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

Link Copied!

মিজানুর রহমান নয়ন কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কসমেটিকস জাতীয় লাগেজ পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক টেক্সটাইল মালিককে ২৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার ( ২৫ জুন) দুপুর ১টা থেকে ২টা ৩৮ মিনিট পর্যন্ত কুমারখালী শহরের সোনাবন্ধু সড়কে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ( সিএম) দীপঙ্কর কুমার দত্ত, পুলিশ প্রমূখ।

আদালত সুত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কুমারখালী স্টোর, কৃষ্ণ গোপাল ও পদ্মা কসমেটিকসে বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুমারখালী স্টোরের মালিক নঈম শেখকে ১০ হাজার টাকা, কৃষ্ণ গোপাল কসমেটিকসের মালিক কমল সাহাকে ১০ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসের মালিক সুকুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লাইসেন্সের মেয়াদ না থাকায় রানা টেক্সটাইলের স্বত্বাধিকার মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে লাগেজ পণ্য বিক্রি এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে চার প্রতিষ্ঠান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। ক্যাপশন ঃ কুমারখালীর কৃষ্ণ গোপাল কসমেটিকসের বুধবার দুপুরে প্রশাসন ও বিএসটিআইয়ের অভিযান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।