Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে চো’রাচালান বি’রোধী অভিযান, জব্দ মা’দ ক’সহ বিদেশি পণ্য

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৫, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিনভর মাসিলা, বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী এবং কসমেটিকস পণ্য উদ্ধার করে। আটককৃত চোরাচালানি ও মাদকের মোট বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬১ হাজার ১০০ টাকা।

 

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। আমাদের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এ ধরনের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসছে।”

 

তিনি আরও জানান, বিজিবির যশোর ব্যাটালিয়ন নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে। সীমান্তে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।