Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃ*ত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুন ২৬, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার ঘোষিবাড়িয়া সড়কে ইজিভ্যানের চাকায় গাঁয়ের ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৫জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন আক্তার শারমিন নড়াগাতি থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুই মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিন আক্তার শারমিনের স্বামী পান্নু শেখ ঢাকায় চাকুরী করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি। কয়েক দিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। ওই গৃহবধুর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান। বুধবার বিকালে শশুর বাড়ি ইসলামপুর থেকে শিরিন তার দুই মেয়ে কে নিয়ে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘোষিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে অসাবধানতা বসত গাঁয়ের ওড়না ইজিভ্যানের চাকায় পেচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নড়াগাতি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আশিকুর রহমান বৃহস্পতিবার (২৬জুন) সকালে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।