Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর-বেনাপোল মহাসড়কে ভয়াবহ দু র্ঘ টনা, নিহত ২

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৬, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

 

বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর শহর থেকে বেনাপোলগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৮১৫৮) নতুনহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সড়কের পাশে থাকা একটি রেন্ডি গাছে গাড়িটি সজোরে আঘাত করে।

 

ঘটনাস্থলেই নিহত হন যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের ছেলে মিলন হোসেন (৪০) ও উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)।

 

আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা এবং বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২)।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক মামুনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।