Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে বহিষ্কার চার পরীক্ষার্থী

নওগাঁ প্রতিনিধি
জুন ২৬, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার শিক্ষা বোর্ড গুলোর অধিনে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে আলিম ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় জেলার ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষার প্রথম দিনে অসুদোপায় অবলম্বন করায় মোট চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন।

 

বহিকৃত পরীক্ষার্থীরা হলেন, ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সৌরভ হোসেন সাগর রোল নং ১১৮৪১২, এছাড়াও উপজেলার রঘুনাথপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী জাকারিয়া রোল নং ১১৮৩০৬, পাগলদেওয়ান কামিল মাদ্রাসার শিক্ষার্থী মনিরুল ইসলাম নুহু, রোল নং ১১৮৩৫০ ও সেননগর আলিম মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুল আলম রোল নং ১১৮৪৫৯।

 

জানা যায়, সারা দেশের ন্যায় আজ আলিম পরীক্ষার প্রথম দিনে জেলার ধামইরহাট উপজেলার ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ (বিষয় কোর্ড ২০১) পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসনের টিম কেন্দ্র পরিদর্শনে যায়। এরপর পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে চারজন পরীক্ষার্থীকে অসুদোপায় অবলম্বন করার জন্য তাদের খাতা নিয়ে নেন। এরপর তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব রবিউল আলম বলেন, বিচ্ছিন্ন এ ঘটনা ছাড়া উৎসবমূখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের তথ্য ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়েছে। আমি আশাকরি বাকি পরীক্ষা গুলো পরীক্ষার্থীরা সুন্দরভাবে দিবেন।

 

চার শিক্ষার্থী বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার প্রতিটি কেন্দ্রে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।