Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি ফল: উত্তীর্ণ ৪.৬ লাখের বেশি

গাজীপুর, নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর, নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের উপরে নম্বর পেয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই ফলাফল ঘোষণা করেন। প্রায় এক যুগ পর গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, পরীক্ষায় মোট ৫,৬০,৫৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৩৫% পাস নম্বর ধরে মোট ৪,৬০,৭০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ শতাংশ ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন, এবং বাকি ৬৬.৭২ শতাংশ ৫০ শতাংশের কম নম্বর পেয়েছেন।

প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২,৬৫,৩৬৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফলাফল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।