Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিজিবির অভিযানে মা দ ক ও চো’রাচালানি পণ্য জব্দ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৭, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী বিশেষ অভিযানে বেনাপোল আইসিপি, ব্যাটালিয়ন সদর, আন্দুলিয়া এবং বেনাপোল বিওপি সংলগ্ন বিভিন্ন সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬৯ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে মাদক ও অবৈধ পণ্যের পাচার ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।