Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে ২১ ক্ষতিগ্রস্ত পরিবারকে সনাতন পার্টির মানবিক সহায়তা

যশোর প্রতিনিধি
জুন ২৭, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি বাড়েদা গ্রামে লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। শুক্রবার (২৭ জুন, ২০২৫) দুপুর ১২টার দিকে বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায়ের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করে।

এ সময় ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত, যশোর জেলা শাখার আহবায়ক রণজিত কুমার শীল, দপ্তর সম্পাদক সুজিত দাস, রুপম সরকার, উজ্জল বিশ্বাস, সমর দাস, দেবু বিশ্বাস প্রমুখ।

জানা যায়, গত ২২ মে অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি বাড়েদা গ্রামের ঘের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষকদল নেতা তরিকুল ইসলাম খুন হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২১টি হিন্দু পরিবারের ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই দিনে সুন্দলী বাজারে ৮টি দোকানেও লুটপাট ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।