Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় নেতাই নদীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
জুন ২৭, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ২৬ জুন শুক্রবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন বিশ্বাস।

 

অভিযানকালে ৬টি ড্রেজার মেশিন, পাম্প ও পাইপ জব্দ করা হয়। পাশাপাশি বাঁশ দিয়ে তৈরি ১০ থেকে ১৫টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

 

এ সময় অভিযানে সহায়তা করেন ধোবাউড়া থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সহকারী কমিশনার (ভূমি) জানান, নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।